ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পন্টুনের ধাক্কায় ট্রলার থেকে ছিটকে নদীতে, জেলে নিখোঁজ

    পন্টুনের ধাক্কায় ট্রলার থেকে ছিটকে নদীতে, জেলে নিখোঁজ
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদীতে নিখোঁজ জেলের সন্ধানে উদ্ধার অভিযান ব্রিজে দাঁড়িয়ে দেখছেন স্বজন ও স্থানীয়রা। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পন্টুনের ধাক্কায় মাছ ধরার ট্রলার থেকে নদীতে ছিটকে পড়ে মো. আল আমিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

    সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাটসংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নৌ-পুলিশের উপস্থিতিতে নদীতে জাল ফেলে নি‌খোঁজ জেলেকে উদ্ধা‌রের চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা।

    মো. আল আমিন গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

    এ বিষয়ে ট্রলার মা‌লিক আসাদুল প্যাদা বলেন, সকাল ৯টার দি‌কে মাছ ধরার ট্রলারে সাগর থে‌কে ফিরে চরমোন্তাজ লঞ্চঘাটে নোঙ‌র করে জেলে আল আমিন। এ সময় ট্রলার‌টি পন্টু‌নের সঙ্গে আক‌স্মিক ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা আল আমিন ছিটকে বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে যান। তবে এ সময় মালিক ট্রলারে ছিলেন না বলে জানান।

    চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পন্টু‌নের সঙ্গে এক‌টি ট্রলার বাঁধার সময় আল-আমিন পা পিছলে নদী‌তে পড়ে যান। এরপর স্থানীয়রা নদী‌তে জাল ফেলে উদ্ধারের চেষ্টা অব‌্যাহত রেখেছেন। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। ওই জেলেকে উদ্ধারে ফায়ার সা‌র্ভিসের ডুবু‌রি দলকে খবর দেয়া হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ