ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাউখালী হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে শুকনো খাবার বিতরণ

     কাউখালী হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে শুকনো খাবার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে, ১লা জুন থেকে ৪ জুন পর্যন্ত কাউখালী শ্রী শ্রী লোকনাথ মন্দিরে, বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণার্থে নানা আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী  ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

    কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার বেলা ১১ টায় কাউখালী হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে শুকনো খাবার ও ফল প্রসাদ বিতরণ করা হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন পজা উদযাপন কমিটির সভাপতি দুলাল শীল (ধলু) মূল কমিটির, উপদেষ্টা শ্রী মানিক কর,সহ-সভাপতি শ্রী গোপাল সাহা ,সাধারণ সম্পাদক শ্রী সজীব কুণ্ড এবং তিরোধাণ দিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুমন পাল, কোষাধ্যক্ষ শ্রী মৃদুল দেসহ লোকনাথ সেবা সঙ্ঘের সকল কর্মী ও ভক্তবৃন্দ। 

    হাসপাতালে ৫০ জন দুঃস্থ রোগীদের মাঝে শুকনো খাবার ও ফল প্রসাদ বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ