ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় করোনা সংক্রম রোধে প্রশাসনের জরুরি সভা 

    ভাণ্ডারিয়ায় করোনা সংক্রম রোধে প্রশাসনের জরুরি সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার (২৬জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধির কারনে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে উজেলা পর্য়ায়ে গঠিত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে এ উপজেলার বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে অবতিহ করেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়।

    তার উপস্থাপিত তথ্যে  গত ২/৩দিনে এ উপজেলায় করোনা সংক্রমনের হার ৪০%। এছাড়াও সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি মো.তৌহিদুল ইসলাম,ওসি তদন্ত মো. মেহেদী হাসান,প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস,সিনিয়র মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মনোজ কুমার সাহা, সমাজ সেবা কর্মকর্তা ভবানী সংকর বল,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিমাদ্রী শেখর দেবনাথ,সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, তরিকুল ইসলাম শামীম, বাজার ব্যাবসায়ী নেতা মিজানুর রহমান নিপু জোমাদ্দার,মো. সহিদ জোমাদ্দার, ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুস সামলা খোন্দকার,সাধারণ সম্পাদক মো. মোশারফ সিকদার প্রমুখ। 

    সভায় আগামী সোমবার থেকে কঠোর লকডাউন পালন করা হবে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি,বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত যানবাহন চলাচল করতে পারবে। স্বাস্থ্য বিধি মানা,সামাজিক দুরত্ব বজায় রাখা,জর”রি কারন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হকে পারবে না । তবে গণমাধ্যম এর আওতাবহির্ভুত থাকবে বলে সভায় আলোচনা করা হয়। 

    পরে ভাণ্ডারিয়া বজারে শনিবার হাটের দিন থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এবং  সহকারী কমিশনার ভূমি মো.তৌহিদুল ইসলাম বাজারে আসা পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ ছাড়াও জনসচেতনতায় প্রচারনা মূলক মাইকিং করা হয়। 

    প্রসঙ্গত; পৌর শহরের দুই ব্যক্তির ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় এবং গত ২/ ৩দিনে করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় এবং করোনা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধির কারনে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে উপজেলা পর্যায়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ