ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পিরোজপুরে নবনির্বাচিত ইউপি সদস্য কারাগারে

    পিরোজপুরে নবনির্বাচিত ইউপি সদস্য কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার ২ নম্বর কদমতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জলকে (৩৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল ও জালাল ফকির (৫০) নামে একজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    এদিকে ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জলকে গ্রেফতারের পর কদমতলা ইউনিয়নের সাধারণ মানুষ ও উজ্জলের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তাদের অভিযোগ-নবনির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জলকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

    নবনির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জলের স্ত্রী মিতু আক্তার জানান, জনপ্রিয়তা ও নির্বাচনে বারবার বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণেই উজ্জলকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। যে ঘটনায় তাকে আসামি করা হয়েছে ওই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয়। 

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ. মো. মাসুদুজ্জামান জানান, গত ২৩ জুন মারামারি ও হামলার ঘটনায় ইউপি সদস্যসহ ১৪ জনকে নামীয় ও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। সেই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

    উল্লেখ্য, ইউপি নির্বাচনের দুইদিন পর বুধবার (২৩ জুন) রাতে কদমতলা খানাকুনিয়ারী এলাকায় মারামারি ও হামলার ঘটনায় নাসিমা আক্তার নামে এক নারী বাদী হয়ে নবনির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জলসহ ১৪ জনকে নামীয় ও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ