ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • লকডাউন ঘোষণা: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের চাপ

    লকডাউন ঘোষণা: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের চাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে আজ শনিবার (২৬ জুন) সকাল থেকে যাত্রীদের ভিড় বেড়ে গেছে ঘাটে। সড়কে চেকপোস্ট বসিয়েও মানুষকে আটকানো যাচ্ছে না। বিভিন্নভাবে মানুষ ঘাটে আসছে।

    দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে ও হেঁটে যাত্রীরা ফেরিঘাটে আসছে। মানুষ গাদাগাদি করে ফেরিতে উঠছে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কোনটাই মানতে দেখা যাচ্ছে না যাত্রীদের মাঝে।

    সকাল থেকে এই নৌরুটের ফেরিগুলোতে ঢাকা ও দক্ষিণাঞ্চল উভয়মুখী অসংখ্য যাত্রীকে পার হতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বৃদ্ধি পাচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারের সময় যাত্রীরা উঠে যাচ্ছে ফেরিতে। ছোট যানবাহন ফেরি দিয়ে পার হচ্ছে।

    এছাড়া বাংলাবাজার ঘাট থেকেও ফেরিতে করে শিমুলিয়াঘাটে আসছেন অনেক যাত্রী। এই নৌরুটে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে। ৩নং ফেরিঘাটের পন্টুনের সংযোগ সড়কের মধ্যে জলমগ্ন হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

    বিআইডব্লিউটিসি’র ম্যানেজার ফয়সাল হোসেন বলেন, ‘সবক’টি ফেরি চলাচল করছে। লকডাউনের নিয়ম অনুযায়ী, শুধু পণ্যবাহী ও জরুরি যান পারাপারের কথা থাকলেও লঞ্চ ও স্পিডবোর্ট থাকায় যাত্রীদের চাপ বেশি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ