ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু

    খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা চিকিৎসাধীন অবস্থায় ৭ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। তবে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

    শনিবার (২৬ জুন) সকালে হাসপাতাল দু’টির মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।

    জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন। শনিবার সকাল ১০টা পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন ছিলেন।

    অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন-যশোরের কেশবপুর উপজেলার ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুর উপজেলার রামপুর গ্রামের মো. ইহসাক সানা (৮০)। এ হাসপাতালে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯৪ জন চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে আইসিইউতে ৭ জন ও এইচডিইউতে ৭ জন।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে, ২৪ ঘণ্টায় আরও ৫জন রোগী ভর্তি হয়েছেন, এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। সর্বশেষ চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন রোগী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ