ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

    গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার হওয়া খলিল গাজী (৪০) উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ভয়াং গ্রামের হানিফ গাজীর ছেলে।

    মঙ্গলবার দুপুরে খলিল গাজীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  এ মামলায় খলিল গাজীর নাম এজাহারে না থাকলেও তাঁকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ।

    মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতা-কর্মীরা উপজেলা শহর সুবিদখালী আসছিলেন। 

    গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা লোহার রড, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে।

    সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।

    ওসি শামীম আহমেদ বলেন, মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের একটি মামলায় খলিল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ