ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী গুলিবিদ্ধ

    গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী গুলিবিদ্ধ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর নাম মোবাশ্বির হোসাইন (২৬)।

    তিনি জানান, গাজীপুরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে।

    তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সন্ধ্যায় অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর দেওয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কসহ ছাত্র-জনতার ২০-৩০ জনের একটি দল সেখানে যায়।

    পরে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ১৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    শিক্ষার্থীরা জানান, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।


    হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ