ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাউখালীতে ব্যবসায়ীর উপর হামলা, দোকান ভাঙচুর 

    কাউখালীতে ব্যবসায়ীর উপর হামলা, দোকান ভাঙচুর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে পূর্ব শত্রুতার জের ধরে নবাব খান রেজভী(২৫) নামের এক যুবককে প্রতিপক্ষ সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪জুন) সকাল ১১টায় কাউখালী বাস স্ট্যান্ডের এইচ এম কর্পোরেশনের সামনে বসে এ হামলার ঘটনা ঘটে। এসময় দোকানে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। 

    আহত নবাব খান রেজভী ওই থানার আশপর্দি  গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল আলীম খানের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন। 

    আহত সূত্রে জানা যায়, কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় কাউখালী খান ট্রেডার্স এর মালিক তারেক খান ছোট্ট বিভিন্ন সময় এইচ এম কর্পোরেশন এর মালিক নবাব খান রেজভীকে হুমকি দিয়ে দোকান ছাড়তে বলেন। রেজভী দোকান ছাড়াতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এনিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল। 

    ঘটনার দিন তারেক খান ছোট্ট এর নেতৃত্বে  তার ভাগ্নে রিফাত, মর্জিনা, নিলুফা সহ অজ্ঞাত চার-পাঁচজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নবাব খান রেজভীর উপরে হামলা চালায়। এ সময় তার ডাক চিৎকার শুনে বড় ভাই খানবাহাদুর রাজু ছুটে আসলে তাকেও  পিটিয়ে আহত করে। পরে নবাব খান রেজভীকে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রেজভীর অবস্থা আশঙ্কাজনক হলে সেখানের কর্মরত চিকিৎসক শেবাচিমে রেফার করেন। বর্তমানে এ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
     
    আহত রিজভী বলেন, এই সন্ত্রাসীরা আমাকে পিটিয়ে রক্তাক্ত করে দোকানে ভাঙচুর চালিয়ে ১ লক্ষ ৬৪ হাজার ৩ শত টাকা ছিনতাই করে নিয়ে যায়। হত্যাসহ লাশ গুম করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। সন্ত্রাসীদের ভয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছি।

    এ নিয়ে কাউখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা গণমাধ্যমকর্মীদের জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ