ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাস ধর্মঘট: ভোগান্তিতে কুয়াকাটার পর্যটকরা

    বাস ধর্মঘট: ভোগান্তিতে কুয়াকাটার পর্যটকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লাসহ সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় পটুয়াখালী-বরিশাল-ঢাকা রুটের বাস মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটায় আগত পর্যটকসহ দূরপাল্লার যাত্রীরা।

    কুয়াকাটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পর্যটক শিহাব-রাহেলা দম্পতি বলেন, গতকাল সকালে খুলনা থেকে কুয়াকাটায় এসেছি। দু’দিন থাকার ইচ্ছা ছিল। কিন্তু রাতে খবর পেয়েছি আমাদের এক আত্মীয় অনেক অসুস্থ। তাই সকালে হোটেল থেকে বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত একটি বাসও ছাড়েনি। এখানে কাউন্টারে যারা রয়েছেন তারাও নিশ্চিত বলতে পারছে না কখন বাস ছাড়বে।


    পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার বলেন, বিভাগীয় পর্যায়ের বাস মালিক সমিতির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। বিভাগীয় পর্যায়ে নির্দেশনা পেলেই আমরা বাস চলাচল শুরু করবো।


    এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা কাটাকাটি হয়। এ খবর জানতে পেরে সন্ধ্যার পর ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা রূপাতলী বাস স্ট্যান্ডে গিয়ে দুটি বাস ভাঙচুর করে। এসময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এসময় তারা বাসের স্টাফের বিচারসহ আট দফা দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ