ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে কেক কেটে মেসির জন্মদিন উদযাপিত

    পিরোজপুরে কেক কেটে মেসির জন্মদিন উদযাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির ৩৪তম জন্মদিন ছিল বৃহস্পতিবার (২৪ জুন)। আর এই ফুটবলারের অগণিত ভক্ত রয়েছে দেশের আনাচে-কানাচে। পিরোজপুরও তার বাইরে নয়। মেসির দেশ থেকে ১০ হাজার মাইল (১৭ হাজার কিলোমিটার) দূরে থেকেও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে পিরোজপুরে মেসির জন্মদিন পালন করেছেন তার কয়েকজন ভক্ত।

    বৃহস্পতিবার রাত ৮টায় সীমিত পরিসরে জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন ‘পিরোজপুর ফ্রেন্ডস ইউনিট’ ক্লাব নামের সংগঠনের সদস্যরা।

    পিরোজপুর ফ্রেন্ডস ইউনিট ক্লাবের মুখপাত্র তিলক বিশ্বাস জানান, মেসি মানে ভালোবাসা, যতদিন আমাদের এই ক্লাব থাকবে ততদিন আমরা মেসির জন্মদিন পালন করব এবং আজ শুক্রবার ৩৪ জন পথশিশুদের রাতে আহার করাবো।

    স্থানীয় পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, মেসি থেকে প্রায় ২০ হাজার কিলোমিটার দূর থেকেও পিরোজপুরের এই ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ