ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সড়ক দুর্ঘটনায় ২ আনসার সদস্যে নিহত

    সড়ক দুর্ঘটনায় ২ আনসার সদস্যে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তি সজোরে ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে পাঠানো হয়। 

    অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. মো. মুক্তাদিরুল হক শুভ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনসার সদস্য মো. নজরুল ইসলাম মারা যান। অপরজন মো. শাহাদাৎ হোসেনকে হাসপাতালে আনার পথে তিনিও মারা যান। 

    নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল্লাহ জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন ব্যাটালিয়ন আনসার সদস্য নিহত হয়েছেন। তাদের কাছে থাকা বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর দুটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের বাড়ির ঠিকানা উদ্ধারের চেষ্টা এবং ট্রাকটি আটকের জন্য অভিযান চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ