ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • একসপ্তাহেও সন্ধান মেলেনি ৩ জেলে ও ট্রলারের

    একসপ্তাহেও সন্ধান মেলেনি ৩ জেলে ও ট্রলারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতদিনেও কোন খোঁজ মেলেনি ৩ জেলে ও ট্রলারের। ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচন্ড ঝড়ের কবলে পরে ডুবে যাওয়া এফবি বিলকিস নামে একটি ট্রলারসহ নিখোঁজ হয় ৩ জেলে। এর আগে গত শুক্রবার (১৮ জুন ) পাথরঘাটা থেকে ২ শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। 

    ৪ ঘণ্টা পরে ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ হয়। নিখোঁজ আলমগীর ও বাকন আলীর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পানাউল্লাহ ও কালামের বাড়ি বরগুনার পাথরঘাটার কালমেঘা এলাকায়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডুবে যাওয়ার পর ট্রলার ও নিখোজ ৩ জেলেকে যৌথভাবে গভীর সাগরে অনুসন্ধান করা হলেও পাওয়া যায়নি। 

    কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, আমরা গত সাতদিন ধরে ডুবে যাওয়ার আশপাশে তল্লাশি  করেছি কিন্তু নিখোঁজ  ৩ জেলের বা ডুবে যাওয়া ট্রলার কোনো সন্ধান পায়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ