ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • জাসদ নেতা ইকবাল হোসেন খানের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

    জাসদ নেতা ইকবাল হোসেন খানের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ২৫ জুন জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, মানিকগঞ্জ জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, জাসদ কেন্দ্রীয় কমিটির এককালীন সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য, কৃষক জোটের এককালীন সভাপতি বীরমুক্তিযোদ্ধা জননেতা ইকবাল হোসেন খানের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছ।

    প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটি সকাল ১১ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে স্মরণ ও শ্রদ্ধায় সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করেছে।

    প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, জাতীয় কৃষক জোটের  যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, প্রচার সম্পাদত মোহাম্মদ আলী হাওলাদার, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, জাতীয় নারী জোট নেত্রী রেশমা হাবীব, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, সহ-সভাপতি মাসুদ আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক গোপাল রাজবংশী প্রমূখ।

    স্মরণ ও শ্রদ্ধায় সংক্ষিপ্ত ভাষণে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জাসদের প্রয়াত নেতা ইকবাল হোসেন খানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ইকবাল হোসেন খান আজীবন মুক্তিযুদ্ধের চেতনা বস্তবায়ন, সমাজ পরিবর্তন ও সমাজতন্ত্র কায়েমে সংগ্রাম করেছেন। তার পথেই জাসদ সংগ্রামের পথে অবিচল রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতি-লুটপাট-অনাচারের বিরুদ্ধে জাসদের নেতা-কর্মীরা রুখে দাঁড়িয়ে জীবনপণ করে সংগ্রাম করে যাচ্ছে। তিনি বলেন, জাসদের নেতা-কর্মীদের সমাজ পরিবর্তন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার জীবনপণ সংগ্রামের মধ্যেই প্রয়াত নেতা ইকবাল হোসেন খান চির স্মরণীয় হয়ে থাকবে।

    এছাড়াও আজ সকাল ১১ টায় মানিকগঞ্জ জেলা জাসদ কার্যালয়ে মানিকগঞ্জ জেলা জাসদের উদ্যোগে প্রয়াত জাসদ নেতা ইকবাল হোসেন খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার পূর্বে মানিকগঞ্জ জেলা জাসদের নেতৃবৃন্দ প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ