ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মহিপুরে সাড়ে ২৫ হাজার ইয়াবা উদ্ধার

    মহিপুরে সাড়ে ২৫ হাজার ইয়াবা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৩টায় উপজেলার ৭নম্বর ওয়ার্ডের নিজামপুর এলাকা থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন নিজামপুর কোস্টগার্ড  মিডিয়া সেল কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।  

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টায় উপজেলার নিজামপুর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড।  এসময় এক ব্যক্তিকে কোস্টগার্ডের সদস্যকে দেখে তার সাথে থাকা একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে তিনটি কার্টুন থেকে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  পরে জব্দকৃত ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা থানার মালখানায় সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ