ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় নির্বাচন সুষ্ঠ‍ু হওয়ায় জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে দোয়া মোনাজাত 

    ভাণ্ডারিয়ায় নির্বাচন সুষ্ঠ‍ু হওয়ায় জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে দোয়া মোনাজাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলায় সোমবার প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২১ এ যে চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন  হওয়ায় জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে রিজার্ভ পুকুর পার উপজেলা জেপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জেপির সদস্য সচিব এবং নব নির্বাচিত ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর টুলু, যুগ্ম আহবায়ক এবং নব নির্বাচিত গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক এবং নব নির্বাচিত নদমুলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মো.মেজবাহ্ উদ্দিন আরিফ জোমাদ্দার,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম বিশ্বাস, পৌর জেপির আহবায়ক মো. জামাল উদ্দিন স্বপন মিয়া, মো. বাদল সিকদার প্রমুখ।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক এবং পিরোজপুর জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক,মো. সেন্টু মোল্লা, পৌর যুবসংহতির সভাপতি মো. নাসির উদ্দিন দুলাল সরদার,স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা আহবায়ক মো. মনির সরদার, উপজেলা যুবসংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. সালাহ্ উদ্দিন রাহাত জোমাদ্দার, জাতীয় পার্টি -জেপির সমর্থক গোষ্ঠির মধ্যে শহিদুজ্জামান রাজু মল্লিক,মো. মোস্তফা সিকদার, মো.মিঠু বিশ্বাস সহ জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ , বাজার ব্যাবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোয়ায় শরিক হন। 

    দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান হাসান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ