ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ডিবি হারুনের ‘ক্যাশিয়ার’ মোকাররম গ্রেপ্তার

    ডিবি হারুনের ‘ক্যাশিয়ার’ মোকাররম গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদের ক্যাশিয়ার মোকাররম সর্দার (৪৮) গ্রেপ্তার হয়েছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

    ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সোমবার বলেন, একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

    আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে উপস্থিত করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

    গত ২ অক্টোবর শাহ আলম নামের এক ব্যক্তি ২০ লাখ টাকা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ, মোকাররমসহ ১১ জনকে আসামি করে মামলা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ