ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, বরিশালে ৭২ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র

    আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, বরিশালে ৭২ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র
    ছবি: ‍আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ‍উপলকক্ষে ৭২ হাজার বৃক্ষরোপন কর্মসূচির ‍উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক ‍আবদুল্লাহ্
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে ৭২ হাজার গাছে চারা রোপণ করবে মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেল ৫টায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বদ্যভূমির টর্সাল সেলে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

    প্রধান অতিথি’র বক্তৃতায় মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে উদ্ভুদ্ধ হয়ে বরিশাল নগরীকে আরো সবুজায়ন করতে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন রোধ ও ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়তে ৭২ হাজার গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচীতে ফলজ, বনজ ও ঔষধীসহ নানান প্রজাতির গাছ লাগানো হবে। সবুজ বরিশাল গড়তে নগরীর প্রতিটি বাড়ির আঙিনায়, খালি জায়গায় ও ভবনের ছাদে গাছ লাগানোর আহ্বান জানান সিটি মেয়র।

    উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর, সহ-সভাপতি আনোয়ার হোসেন, বরিশাল সিটি কর্পোরেশরনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, গোলাম সরোয়ার রাজিব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ