ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ১২ মামলার আসামি ‘কোপা শামসু’ গ্রেপ্তার

    ১২ মামলার আসামি ‘কোপা শামসু’ গ্রেপ্তার
    ১২টি মামলার আসামি শামসুল সরদার ওরফে কোপা শামসুকে গ্রেপ্তার করেছে র‍্যাব ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে আলোচিত সন্ত্রাসী ১২টি মামলার আসামি শামসুল সরদার ওরফে কোপা শামসুকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৮।

    এর আগে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকা থেকে শামসুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসুল মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় লোকজন তাঁকে ‘কোপা শামসু’ নামেই চেনেন।


    র‌্যাব-৮–এর মাদারীপুরের ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন বলেন, শামসুল দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জেলাজুড়ে তিনি আলোচিত। সম্প্রতি একটি বিস্ফোরণের ঘটনায় স্থানীয় লোকজন তাঁর বিরুদ্ধে অভিযোগ দিলে তাঁকে র‌্যাবের চৌকস একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে মাদারীপুর সদর থানায় তাঁকে হস্তান্তর করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    র‍্যাব জানায়, গত ২৭ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় মৃত হাসেম ফকিরের ছেলে মোনাচ্ছের ফকিরের দোচালা টিনের ঘরে বিস্ফোরক দ্রব্য হাতবোমা (ককটেল) প্লাস্টিকের ব্যাগে রেখে যান শামসু ও তাঁর লোকজন। পরে ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সেই হাতবোমাটি মোনাচ্ছের ফকিরের ঘরে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শামসুলের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা হয়। এর পর থেকেই তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি মামলাসহ ১২টি মামলা আছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ