ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভান্ডারিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর রান্না ঘরে অগ্নিসংযোগ

    ভান্ডারিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর রান্না ঘরে অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়ীয়া ইউনিয়নে জাতীয় পার্টি-জেপির মনোনিত বাই সাইকেল মার্কার ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান বুলবুল এর বসত সংলগ্ন  রান্না ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সে ঐ ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের আ: খালেক শরিফের ছেলে। 

    গত সোমবার পপ্রথম ধাপের ইউপি নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন।  মতিউর রহমান বুলবুল জানান, বুধবার গভীর রাতে সে ও তার পরিবার প্রতিদিনের ন্যয় ঘুমে ছিলেন। কে বা কাহারা তার বসত ঘর সংলগ্ন রান্না ঘরে গভীর রাতে আগুন  লাগিয়ে দেয়। আগুন দেখে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ও ফায়ারসার্ভিসের যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রনে আনেন। এত রান্নাঘর পুড়ে যাওয়ায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। 

    এ ঘটনায় বুলবুল বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ