ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কানায় কানায় পরিপূর্ণ কুয়াকাটা সমুদ্র সৈকত

    কানায় কানায় পরিপূর্ণ কুয়াকাটা সমুদ্র সৈকত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ছয় মাস দেশের রাজনৈতিক পরিস্থিতির অস্বাভাবিকতা এবং বৈরী আবহাওয়া কাটিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ফের পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠছে।  শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের আগমনে সর্বত্রই পর্যটকদের উপস্থিতি লক্ষ করা গেছে। 

    শারদীয় দুর্গা পূজা আর সাপ্তাহিক বন্ধকে সামনে রেখে চারদিন দেশ সরকারি ছুটির ফাঁদে পড়ায় এমন পর্যটকের ঢল। এমন তথ্যই জানিয়েছেন কুয়াকাটার পর্যটন নির্ভর সকল ব্যবসায়ীরা। 

    হোটেল মোটেল ওনার্স অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, দীর্ঘদিন পরে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ছে। 

    রাজনৈতিক অস্থিরতা ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকলে সারাবছর পর্যটকদের আনাগোনা থাকে কুয়াকাটায়।  অনেক দিন পরে আমাদের ব্যস্থতা বেড়েছে। আশা করি সামনের দিনেও এমন দৃশ্য চোখে পড়বে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের ১কিলোমিটার জায়গা জুড়ে পর্যটকদের হৈ-হুল্লোড়। সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছে কেউ বা আবার দলবেঁধে সাতার কাটছে। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউ বা আবার ছবি তুলছে। 

    তবে সৈকতের বেহাল দশা দেখে হতাশ আগত পর্যটকরা। তারা বলছে এত সুন্দর সৈকতের এমন বিশ্রী অবস্থা! যত্রতত্র পড়ে আছে জিও টিউব আর জিও ব্যাগ। এসবে নির্বিঘ্নে উপভোগ করা যায়না আসল সৌন্দর্য। 

    ঢাকা মহাখালী থেকে আসা পর্যটক শহিদুল ইসলাম বলেন, গত ৪ বছর আগে কুয়াকাটা এসেছিলাম খুব ভালো লেগেছিলো। কিন্তু বর্তমানে সৈকতের যে অবস্থা তা সত্যিই দুঃখজনক। 

    তিনি বলেন, সৈকতের বস্তাগুলো অপসারণ করতে পারলে টুরিস্টরা সুন্দর ভাবে গোসল করতে পারতো।

    অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্থতা দেখা গেছে  কুয়াকাটার সকল রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সকল  ব্যবসা প্রতিষ্ঠানে। 

    কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজি জানান, ৪দিনের বন্ধে আমাদের কুয়াকাটর সকল হোটেল-মোটেল শতভাগ বুকিং কনফার্ম হয়েছে। আশানুরূপ পর্যটক কুয়াকাটায় এসেছে। 

    এভাবে পর্যটকদের আনাগোনা থাকলে খুব শীগ্রই হোটেল ব্যবসার সংকট কাটিয়ে উঠতে পারবো আশা রাখছি।। পর্যটক আগমনে বেচা বিক্রি বেড়েছে সৈকত লাগোয়া ব্যবসায়ীদের। আগের থেকে ব্যস্থতা বেড়েছে।  

    সৈকত লাগোয়া চা বিক্রেতা সোহেল বলেন, শুক্রবার থেকে চোখে পড়ার মত পর্যটক কুয়াকাটায় এসেছে। বেঁচা বিক্রি বাড়তে শুরু করছে।  আশা করি ঘাটতি পুষিয়ে উঠতে পারব।

    ক্যামেরাম্যান আল-আমীন বলেন, আজ (শুক্রবার) ভালোই পর্যটক বেড়েছে। আমরা সংকট কাটাতে পারব।

    আচার বিক্রেতা মহিবুল জানান, গত ৩/৪ মাস দোকানে লস হইছে। কোন পর্যটক ছিলো না, ছিলো না কোন বেচাকেনা। প্রচুর পর্যটক আসছে তাতে বেচাকেনাও বেড়ে গেছে।

    ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)'র সেক্রেটারি কেএম জহির বলেন, আমরা পর্যটকদের সেবায় সকল অপারেটরগব প্রস্তুতি সম্পন্ন করেছি। সাধ্যমত সেবা প্রদান করতে প্রস্তুত। কয়েকদিন ধরে পর্যটক আসতে শুরু করছে। 

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের  পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, আমরা সম্পূর্ণভাবে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রস্তুত। দেশে চলমান অস্থিরতা কেটে যাওয়ার ফলে পর্যটক বাড়ছে কুয়াকাটায়। তাদের নিরাপদ ভ্রমনে যা যা করা দরকার তা সবি করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ