ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • করোনা পরিস্থিতির অবনতি

    পিরোজপুরে শনিবার থেকে ৪ পৌর এলাকা লকডাউন

    পিরোজপুরে শনিবার থেকে ৪ পৌর এলাকা লকডাউন
    জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরে আশঙ্কাজনকভাবে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় আগামী শনিবার (২৬ জুন) থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও স্বরূপকাঠি পৌর এলাকায় লকডাউন দিতে যাচ্ছে জেলা প্রশাসন।

    আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন চলাকালীন জনগণের চলাচল সীমিত রাখার লক্ষ্যে জরুরি সেবা বাদে অন্য সকল সেবা বন্ধ থাকবে। প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য এ লকডাউন ঘোষণা করা হবে। 

    জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বাদে অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া হোটেল রেস্তোরা খোলা থাকলেও তারা শুধুমাত্র প্যাকেটে করে খাবার বিক্রি করতে পারবেন।
     
    উল্লেখ্য, জুন মাসে পিরোজপুরে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক মাসে ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত এক সপ্তাহে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আর ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গতকাল পিরোজপুর জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রোগী মারা গেছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ