ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • প্রাকৃতিক দূর্যোগে কাজ করা স্বেচ্ছাসেবকদের বীমার আওতায় আনা হবে :এমপি শম্ভু 

    প্রাকৃতিক দূর্যোগে কাজ করা স্বেচ্ছাসেবকদের বীমার আওতায় আনা হবে :এমপি শম্ভু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন প্রাকৃতির দূর্যোগে বরগুনার স্বেচ্ছাসেবকদের ভুমিকা প্রশংসনীয়। তাদের দূর্যোগ মোকাবেলায় আরও সহায়তা প্রয়োজন এবং তাদের বিমার আওতায় আনা হবে। বরগুনায় ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালায় এমন মন্তব্য করেছেন মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। 

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার আরডিএফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিপিপির বরগুনা সদর উপজেলার টিম লিডার মোঃ জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, আরডিএফ'র প্রধান নির্বাহী গোলাম মোস্তফা, সিপিপির উপপরিচালক মোঃ আব্দুল লতিফ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ,  জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ। কর্মশালায় বরগুনা সদর উপজেলার সকল ইউনিটের টিম লিডার, স্বেচ্ছাসেবকসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ