ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম

    পিরোজপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার রাতে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। আহত কুমারখালী মাহমুদীয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক রুহুল আমীন (৪৫) কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারী এলাকার মৃত মোসলেম আলী শেখের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহত রুহুল আমীনের স্বজনরা জানান, গত ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কমদতলা ইউনিয়নের ৫ নং ওয়াডের্র পরাজিত ইউপি সদস্য ইমাম হোসেন সমর্থক ছিলেন রুহুল আমীন। নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য রিয়াজুল ইসলাম উজ্জ্বলের সমর্থক কবির মোল্লা ও তার ছেলে মাসুম মোল্লা লোকজন নিয়ে রাতে খানাকুনিয়ারী এলাকায় রুহুল আমীনের ওপরে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে রাতেই খুলনায় পাঠানো হয়। দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি কেটে গেছে।

    পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, গুরুতর মাথায় আঘাত নিয়ে রুহুল আমীনকে হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ