ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আলতাফ হোসেন

    দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করতে কাজ করছেন ড. ইউনূস

    দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করতে কাজ করছেন ড. ইউনূস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ভঙ্গুর অর্থনীতি আবারও সচল করতে ড. মুহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

    শুক্রবার (৩০ আগস্ট) সকালে আলতাফ হোসেন তার নিজ জেলা শহর পটুয়াখালীতে আগমন উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, তিনি কোনো সাধারণ লোক নয়, বিশ্বের সব দেশ তাকে গ্রহণ করেছে। কিন্তু ভুয়া আওয়ামী লীগ সরকার ড. মুহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে হয়রানি ও অবিচার করেছে, জেল পর্যন্ত দিয়েছে।


    তিনি বলেন, ‘ড. ইউনূস দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করার উদ্যোগ নিয়েছেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে যোগাযোগ করেছেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন, চীনের সঙ্গে যোগাযোগ করেছেন, জাপানের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা সবাই এক বাক্যে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতার জন্য রাজি হয়েছেন। ইনশাআল্লাহ আমাদের এই ভঙ্গুর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে। আমরা সামনে সুদিন দেখবো বলে আশা করি।’

    আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।


    পটুয়াখালী বিএনপি আয়োজিত গণজমায়েতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওয়াহিদ সরোয়ার কালাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ