ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাউফলে সাবেক চিফ হুইপ আসম ফিরোজসহ ৩৩৬ জনের বিরুদ্ধে মামলা 

    বাউফলে সাবেক চিফ হুইপ আসম ফিরোজসহ ৩৩৬ জনের বিরুদ্ধে মামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বাউফলে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে প্রধান আসামি করে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


    শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন।

    এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ জুন ২০২২ সালে সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা চলাকালে উল্লেখিত নামীয় আসামিসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত নিয়ে হামলা করে ২০-২৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং সভাস্থলে ভাঙচুর করে। নগদটাকাসহ মালামাল লুট করে।


    প্রসঙ্গত, এ মামলার প্রধান আসামি সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গত ২৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন পুলিশ ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলায় বনানী থেকে গ্রেপ্তার করে। বর্তমানে আ স ম ফিরোজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


    এ ব্যাপারে মামলার বাদী খলিলুর রহমান বলেন, ঘটনার সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মামলা করতে সাহস পাননি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকায় মামলা করেছেন।

    বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, মামলা রুজি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ