ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সহিংসতার অভিযোগে বাউফলে বিএনপি সভাপতিকে অব্যাহতি

    সহিংসতার অভিযোগে বাউফলে বিএনপি সভাপতিকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট এবং হুমকি-ধামকির অভিযোগে পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির ওরফে নাইয়া কবিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    শনিবার (১০ আগস্ট) রাতে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আ. রশিদ চুন্নু মিয়া ও সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


    উপজেলা বিএনপি সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানে ভাংঙচুর, লুটপাট ও হুমকি-ধামকির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে গত ৮ আগস্ট হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাবে হুমায়ুন কবিরের লিখিত ও মৌখিক বক্তব্য জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য না হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এ বিষয়ে হুমায়ুন কবিরের ছেলে ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিক বলেন, আমার বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণ নেই।


    এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, আমরা হুমায়ুন কবিরের অব্যাহতির চিঠি পেয়েছি। পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ