ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাউখালীতে নৌ কর্মকর্তাকে পেটালো ছাত্রলীগ নেতা, থানায় মামলা

    কাউখালীতে নৌ কর্মকর্তাকে পেটালো ছাত্রলীগ নেতা, থানায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে চাঁদা না পেয়ে নৌবাহিনীর প্রকৌশলীকে পিটিয়ে আহত করা হয়েছে ।  আহত হলেন উপজেলার  শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের চাঁন মিয়া সরদারের ছেলে জহিরুল ইসলাম। তিনি নৌ বাহিনীর বেসামরিক ১ম শ্রেনীর প্রশিক্ষক ও উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। 

    এ ঘটনায় ঐ নৌবাহিনীর প্রকৌশলীর ফুফু নাছিমা বেগম বাদী হয়ে মঙ্গলবার (২২জুন) মামলা দায়ের করেন। মামলায় সাবেক ছাত্রলীগ নেতা নামজুল হাসান প্রিন্স তালুকদারসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ  মোঃ বনি আমিন। 

    আসামী নামজুল হাসান প্রিন্স তালুকদার উপজেলার ফলইবুনিয়া গ্রামের মোঃ কয়েজ তালুকদারের ছেলে । এছাড়া তিনি  ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন ।   পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,  ফুটবল ম্যাচ আয়োজনসহ বিভিন্ন উপলক্ষে নৌ  কর্মকর্তার  কাছে বিভিন্ন সময় চাঁদা দাবী করতেন ছাত্রলীগ নেতা নামজুল হাসান প্রিন্স তালুকদার । 

    এ চাঁদা দিতে অস্বীকৃতি করার গত ৯ জুন বিকেলে ছাত্রলীগ নেতা নাজমুল ও তার দলবল নৌ  কর্মকর্তা  জহিরুল ইসলামকে মারধর করেন । এতে গুরুতর আহত হন জহিরুল ইসলাম । 

    এ ব্যাপারে অভিযুক্ত নাজমুল হাসান প্রিন্সের কাছে জানতে  তার মুঠোফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি।কাউখালী থানার অফিসার ইনচার্জ  মোঃ বনি আমিন  জানান,  নৌবাহিনীর প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে । আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ