ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঢাবিতে ছাত্রী পেটানো সেই যুবক কুয়াকাটা ছাত্রলীগের কর্মী রুবেল

    ঢাবিতে ছাত্রী পেটানো সেই যুবক কুয়াকাটা ছাত্রলীগের কর্মী রুবেল
    ছবি: হামলার আগে ঢাবির রাজু ভাস্কর্যে ছবি তোলেন রুবেল খান, তার ভাইরাল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে আন্দোলনরত ছাত্রীদের ওপর লাঠিহাতে আক্রমণ করছেন এক ছাত্রলীগ কর্মী। এমন একটি ছবি ভাইরাল হয়েছে। হামলাকারী ওই ছাত্রলীগ কর্মী পটুয়াখালীর কুয়াকাটার বাসিন্দা।

    জানা যায়, কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হামলাকারী মো. রুবেল খান। তিনি কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

    সোমবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পরই তার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘ভার্সিটি থেকে বলছি’ নামের একটি ফেসবুক পেইজ থেকে তার ছবি পোস্ট হওয়ার পরই সমালোচনার ঝড় ওঠে নিজ এলাকায়। সর্বস্তরের মানুষ ওই পোস্টকে শেয়ার করে বিভিন্ন ধরনের সমালোচক মন্তব্য করেন।

    ভাইরাল হওয়া দুটি ছবিতে দেখা যায়, হলুদ জার্সি ও কালো প্যান্ট পরণে ওই ছাত্রলীগ কর্মী লাঠি হাতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর হামলা করছেন। অন্য একটি ছবিতে লাঠি হাতে একই পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় তাকে।

    ছবি ভাইরালের পরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও তার এই কাজের নিন্দা জানিয়েছেন।

    কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, রুবেল কুয়াকাটা ছাত্রলীগের কর্মী। তবে পৌর ছাত্রলীগের সদস্য নন। আমরা আন্দোলনকে আন্দোলন দিয়ে মোকাবিলা করবো কিন্তু তার এইরকম কাজ ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। আমি তার এই কাজের নিন্দা জানাই।

    তবে হামলাকারী ছাত্রলীগ কর্মী রুবেলের দাবি ছবিগুলো এডিট করা। রুবেল নিজেকে কুয়াকাটা খানাবাদ কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র হিসেবে দাবি করেন।

    বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মারধর করার ছবি প্রকাশ হওয়ার বিষয় জানতে চাইলে রুবেল খান বলেন, আমি মূলত ঢাকায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে দেখা করতে এসেছি। সোমবার টিএসসিতে গিয়েছিলাম। কিন্তু যে ছবি প্রকাশ করা হয়েছে তা এডিটিং করে প্রকাশ করা হয়েছে। কুয়াকাটার একটি রাজনৈতিক প্রতিপক্ষ আছে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ