ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • সায়েন্সল্যাবে দফায় দফায় সংঘর্ষ

    সায়েন্সল্যাবে দফায় দফায় সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা কলেজ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ চলছে।

    মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকে সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা জড়ো হন।

    পাশেই অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পর থেকেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
    চলমান সংঘর্ষে রণক্ষেত্র হয়ে পড়েছে পুরো সায়েন্সল্যাব-নিউমার্কেট এলাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

    এক ঘণ্টারও বেশি সময় ধরে এমন পরিস্থিতি বিরাজ করলেও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি। এরই মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

    ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে শুরু করে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ ও মুন্সী আব্দুর রউফ কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শতাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করে অবস্থান নেন।  

    বিপরীত পাশে ঢাকা কলেজ ছাত্রলীগ, স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। এর মধ্যে দুপুর ২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ