ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • বেনাপলে বিদ্যালয়ের খেলার মাঠ ফেরতের দাবিতে মানববন্ধন

    বেনাপলে বিদ্যালয়ের খেলার মাঠ ফেরতের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের বেনাপোল বড় আচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী। 

    আজ শনিবার সকাল ১০ টার সময় বেনাপোল- যশোর  মহাসড়কের বেনাপোল চেকপোস্ট এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন পৃথক পৃথক মিছিল নিয়ে চেকপোস্ট  এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা ‘আমাদের মাঠ ফিরিয়ে দাও’, ‘রক্ত দেব মাঠ দেব না’, ‘মাদকমুক্ত সমাজ চাই, সে জন্য মাঠ চাই’, ‘এই মাঠ ছাড়ব না, প্রতিভা বিকাশে মাঠ চাই’ লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। 

    বিকল্প খেলার মাঠ দেয়ার প্রস্তাবে বিদ্যালয় কর্তপক্ষ ও এলাকাবাসীর সাথে সমঝোতায় এ মাঠটি ২০১১ সালে বেনাপোল স্থল বন্দর কতৃপক্ষ অধিকার করেন। আজও পর্যন্ত বিদ্যালয়কে দেয়া হয়নি খেলার মাঠ।

    মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান  বিদ্যালয়ে  কোনো খেলার মাঠ না থাকায়  খেলাধুলা করি করতে পারছি না। বন্ধ রয়েছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

    সরকারের কাছে দাবি  অবিলম্বে খেলার মাঠ ফেরত দেয়া হোক।  মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে বেনাপোল পৌর কমিশনার সুলতান আহমেদ বাবু ও কামাল হোসেনসহ কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ