ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা
  • পটুয়াখালী‌তে যুবদ‌লের মিছিলে দুর্বৃত্তদের হামলা, আহত ৫

    পটুয়াখালী‌তে যুবদ‌লের মিছিলে দুর্বৃত্তদের হামলা, আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা বিএন‌পির সমা‌বে‌শে যোগ দি‌তে যাওয়ার পথে যুবদ‌লের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তা। এতে যুবদল ও সেচ্ছা‌সেবকদ‌লের পাঁচজন নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন।

    বুধবার (৩ জুলাই) সকালে শহ‌রের স্বনির্ভর সড়‌কে পটুয়াখালী প্রেসক্লা‌ব ভবনের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

    আহতদের মধ্যে রাঙ্গাবালী উপজেলা সেচ্ছা‌সেবকদ‌লের সি‌নিয়র সহ সভাপ‌তি মো. শা‌কিলকে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছেন। অপর আহতরা বি‌ভিন্ন ক্লিনিকে ভ‌র্তি হ‌য়ে‌ছেন।

    জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হোটেল আল কায়সারের পেছন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে রওনা দিলে এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়।  

    পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম জানায়, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কে বা কারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ