ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বেনজীর-মতিউরের যাবজ্জীবন শাস্তি দাবি, পোড়ানো হলো কুশপুতুল

    বেনজীর-মতিউরের যাবজ্জীবন শাস্তি দাবি, পোড়ানো হলো কুশপুতুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেনজীর-মতিউরের কুশপুতুল পুড়িয়ে সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

    শুক্রবার ( ২৮ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা  বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।


    দুর্নীতিবাজ বেনজীর-মতিউরের কুশপুতুল পোড়ানোর পর সভাপতির বক্তব্যে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, সারাদেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছি। যে সাপ দংশন করছে সেই সাপের নাম রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা গেছে ছয়শ; আর সচিবালয়ের রাসেল ভাইপারদের কামড়ে সারাদেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক-সামাজিক-শিক্ষা ও সাংস্কৃতিকভাবে।

    দুর্নীতিবাজদের তালিকায় আগামী ১ মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে মোমিন মেহেদী বলেন, বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকায় আগামী ১ মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও কর্মসূচি করবে নতুনধারার নেতাকর্মীরা।

    সমাবেশ শেষে স্লোগান দিলে পুলিশের বাধার মুখে পরে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতারা।

    পুলিশি বাধার মুখে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আফতাব মণ্ডল, আল আমিন বৈরাগী ও নিজাম উদ্দীন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ