ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাউফলে দেশসেরা শিক্ষার্থীকে সংবর্ধনা

    বাউফলে দেশসেরা শিক্ষার্থীকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি কোর্সের ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মোছা. মহিমা আক্তারকে (২০) পটুয়াখালীর বাউফলে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে মহিমাকে বাউফল উপজেলা সদরের নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন তাঁর শিক্ষক ও কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও একই প্রতিষ্ঠানের সপ্তম সেমিষ্টারের ৬২ শিক্ষার্থীকে দেওয়া হয় বিদায় সংবর্ধনা ।

    মহিমা এ বছর নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট থেকে চার বছর মেয়াদি কোর্সের ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব দেখান।

    এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী । এতে সভাপতিত্ব করেন  নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি এম কে আর হাসনাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক প্রমুখ।

    দেশসেরা শিক্ষার্থী মহিমা আক্তার বলেন,‘তিনি একজন আদর্শ মানুষ হতে চান।’ এ জন্য তিনি সবার দোয়া কোমনা করেন।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ