ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরােজপুরে করোনায় এক দিনে শনাক্ত ৩৬

    পিরােজপুরে করোনায় এক দিনে শনাক্ত ৩৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের ন্যায় পিরোজপুরেও বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা। জেলার ৭টি উপজেলায় প্রতি দিনই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। করোনায় আক্রান্তের হার গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০ দশমিক ৭৬ শতাংশ হলেও রোগীদের ঠাঁই হচ্ছে না করোনা ওয়ার্ডেও।

    মঙ্গলবার (২২ জুন) পিরোজপুর জেলা হাসপাতালে করোনায় পজিটিভ হয়েছেন ৩ জন। কয়েক দিনে আরও ৭ জন নিয়ে মোট ১০ জন পজিটিভ রোগী এবং উপসর্গ নিয়ে আইসোলেশনে ৫ জন ভর্তি রয়েছেন।

    সোমবার (২১ জুন) পুরোনো ও নতুন রোগীর ১১৭ স্যাম্পল পরীক্ষা করে ৩৬ জনের পজিটিভ পাওয়া গেছে বলে দৈনিক মতবাদকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী।

    জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত জেলায় আমরা ৯ হাজার ২৬৮ স্যাম্পল পরীক্ষা করে ১ হাজার ৮৯০ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৬২৬ জন সুস্থ হয়েছেন এবং ৩২ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলাতে ২৩২ জন করোনায় আক্রান্ত রয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ