ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • নাভারনে কাভার্ডভ্যান চাপায় কলেজ শিক্ষক ও নৈশ প্রহরীর মৃত্যু

    নাভারনে কাভার্ডভ্যান চাপায় কলেজ শিক্ষক ও নৈশ প্রহরীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণ ফরেষ্ট অফিসের সামনে একটি কাভার্ডভ্যান চাপায় একজন কলেজ শিক্ষক ও একজন নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। 

    তারা হলেন বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে এবং নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব নাসির উদ্দিন (৬৭) ও জাপান-বাংলাদেশ এনজিওর নাভারণ  শাখার নৈশ প্রহরী আলী বক্স (৫০)। 

    আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে নাভারণ ফরেষ্ট অফিসের পাশের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। 

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোরে বাড়ী থেকে ফজরের নামাজ পড়ার জন্য তারা বেরিয়েছিলেন। পরে নাভারণ ফরেষ্ট অফিসের পাশের মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্ধার্থ। তিনি জানান, নিহত শিক্ষকের ও নৈশ প্রহরীর লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ