ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরেছে তিন নারী

    ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরেছে তিন নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে গিয়ে আটক হওয়ার পর দেড় বছর সাজাভোগ শেষে বাংলাদেশি তিন নারী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার (২২ মে ) সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

    ফেরত আসারা হলেন-জেসমিন আক্তার (৩৬ ),লাইলী বেগম ( ২১) ও রেকসোনা খাতুন ( ২৪)। এদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এরা দেশের বগুড়া, ঝালকাঠি ও কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। 

    বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম বলেন,ফেরত আসারা কাজের সন্ধানে দেড় বছর আগে ভারতের মহারাষ্ট্রে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। 

    আদালত তাদের দেড় বছরের সাজা দেয়। সাজা শেষ আজ দেশে ফিরে এসেছে। ট্রাভেল পারমিটের কার্যক্রম শেষে ফেরত আসা ৩ বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।

    যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ