ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় খালার বাড়ি বেড়াতে এসে লাশ হলো কলেজ ছাত্র  

    মঠবাড়িয়ায় খালার বাড়ি বেড়াতে এসে লাশ হলো কলেজ ছাত্র  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সিয়াম তানভীর আকাশ (২৪) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে। সোমবার বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালি গ্রামের খালা বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম তানভীর আকাশ ঢাকা মিরপুর ১১ এর সি বøকের ১৫ নম্বর বাসায় বসবাস করতো। তার বাবার নাম শেখ আবুল হাশেম। আকাশ গাজীপুর ন্যাশনাল ইউনিভারসিটির অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা, মা লন্ডন প্রবাসি বোনের কাছে বেড়াতে গেলে সে সম্প্রতি উপজেলা মানিকখালি গ্রামের খালা শাহনাজ কাদিরের বাড়িতে বেড়াতে আসে। 

    সোমবার দুপুরে তানজিল নামে এক শিশুর সাথে পুকুরে গোসল করতে গিয়ে ঘরে ফিরে আসেনি। ঘটনাটি বিকেলে পরিবারের খেয়ালে আসলে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে ডুবন্ত আকাশের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা তার মৃগী রোগ ছিলো বা সাঁতার জানতো না। 

    মঠবাড়িয়ার থানর ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, প্রাথমিক ভাবে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ