ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পাপ মোচন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কুয়াকাটা সৈকতে স্নান উৎসব

    পাপ মোচন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কুয়াকাটা সৈকতে স্নান উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাগতিক পাপ মোচন, অক্ষয় পুণ্যলাভ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে স্নান উৎসব। 

    শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের জিরো পয়েন্টে হাজারো সনাতনী নারী-পুরুষ এই স্নানে অংশ নেন।

    এ সময় সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হরীতকী, বেল, দূর্বা ও সিঁদুর অর্পণ করেন নারীরা। এর আগে ভোরে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার থেকে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা।

    স্নানে অংশ নেওয়া আমতলী থেকে আসা পুণ্যার্থী সুবিমল সরকার বলেন, পাপ মোচন ও কল্যাণের আশায় গতকাল রাতেই এখানে এসেছি। ঠাকুরের কৃপালাভের আশায় স্নান করেছি।

    কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই পুণ্যার্থীরা এখানে সমাবেত হয়েছেন।

    রাতে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করে এবং সকালে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা শেষে স্নানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ