ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় বজ্রপাতে ৩ গরুর মৃত্যু 

    কলাপাড়ায় বজ্রপাতে ৩ গরুর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে দরিদ্র এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নে কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

    আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, অতিরিক্ত গরমের কারণে রাতে গরুগুলো বাইরে বেঁধে রেখেছিলাম। রাত ৩টার দিকে বজ্রপাতের কারণে গরুগুলো মারা যায়। রাতে বুঝতে পারিনি, সকালে উঠে আমি দেখতে পেয়েছি। এতে আমার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

    চম্পাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল মাস্টার বলেন, খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছি। পরবর্তীতে তাঁর জন্য কিছু করা যায় কি না।

    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) জামাল উদ্দিন বলেন, আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার কার্যালয় থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ