ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকায় হঠাৎ সমুদ্র উত্তাল হলে ঢেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে পড়ে তলিয়ে যান।

    এদিকে ঘটনার পরপরই দুর্ঘটনার শিকার ট্রলারের মালিক বেল্লাল হোসেন কাজী ঘটনাস্থলে চার-পাঁচটি অতিরিক্ত ট্রলার পাঠিয়ে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পাঁছ দিন আগে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান মেলেনি।

    এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম খান আজকের পত্রিকাকে বলেন, আমরা একজন জেলে নিখোঁজ হওয়া সম্পর্কে জেনেছি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নৌ পুলিশের সহায়তায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ