ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুর সদর উপজেলার ৪ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

    পিরোজপুর সদর উপজেলার ৪ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কলাখালী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. হেদায়েতুল ইসলাম (মিষ্টার), তিনি পেয়েছেন ৩১৬২ ভোট। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. দিদারুজ্জামান শিমুল পেয়েছেন ৩১১৯ ভোট।

    কদমতলা ইউনিয়নে ৪৮৮১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শিহাব উদ্দিন শেখ। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. হানিফ খান পেয়েছেন ৩১৯৮ ভোট।

    শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আজমীর হোসেন মাঝি (৪২০৪ ভোট)। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মিরাজুল ইসলাম রাজু পেয়েছেন ১৫৫১ ভোট।

    টোনা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. ইমরান আলম খান খান হারুন তিনি পেয়েছেন ২১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন হাওলাদার পেয়েছেন ১৮০৩ ভোট।

    উল্লেখ্য, উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ