ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • কুয়াকাটা সৈকতে দুটি মৃত কচ্ছপ, গায়ে আঘাতের চিহ্ন

    কুয়াকাটা সৈকতে দুটি মৃত কচ্ছপ, গায়ে আঘাতের চিহ্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার পাওয়া গেল ৪০ ও ৩৫ কেজি ওজনের দুটি মৃত কচ্ছপ। শুক্রবার সকালে স্থানীয় লোকজন কুয়াকাটা সমুদ্রসৈকতের পশ্চিম দিকে কচ্ছপ দুটিকে দেখতে পান। 

    উদ্ধারের পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি বন বিভাগের সহায়তায় কচ্ছপ দুটিকে মাটি চাপা দিয়েছে।

    গবেষণাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের সহযোগী প্রতিষ্ঠান ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১৫ দিন ধরে জেলিফিশ বেড়েছে। 

    কচ্ছপ জেলিফিশ খেতে পছন্দ করে। আমাদের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, কচ্ছপগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, তাতে মনে হচ্ছে আঘাতের কারণে কচ্ছপ দুটির মৃত্যু হতে পারে।

    তিনি আরও বলেন, যে কচ্ছপ দুটি কুয়াকাটা সমুদ্রসৈকতে পাওয়া গেছে, সেগুলোর বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিস ওলিভাসিয়া (খবঢ়রফড়পযবষুং ঙষরাধপবধ)। এরা সাধারণত ৫০ বছরের বেশি সময় বেঁচে থাকে।

    কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন ওরফে রাজু বলেন, একটি কচ্ছপের পায়ে আঘাতের চিহ্ন ছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। মনে হচ্ছিল, কোনো কিছুর সঙ্গে আটকে মারা গেছে।

     এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে বেশ কিছু কচ্ছপের দেখা মিলেছিল এ সৈকতে। এ বছর এই প্রথম কুয়াকাটা সমুদ্রসৈকতে কচ্ছপ পাওয়া গেল।

    বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিন রক্ষা কমিটির সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কচ্ছপ দুটির মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, যে কারণে সবার সহযোগিতায় মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ