ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বাউফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

    বাউফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে জালাল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    বুধবার (২০ মার্চ) বিকেলে মহাখালী জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

     বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাতে তার মরদেহ বাউফলের নিজ বাড়িতে পৌঁছায়।

    জানা যায়, গত ৩ মার্চ বাউফল পৌর শহরের শের-ই-বাংলা সড়কের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কাজ করছিলেন জালাল হাওলাদার। এ সময় একটি কুকুর এসে তাকে কামড় দেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিকভাবে ভ্যাকসিন দিয়ে বরিশাল শের- ই-বাংলা মেডিকেল কলেজে রেফার করেন।  

    শেবাচিম কর্তৃপক্ষ রোগীর অবনতি দেখে, ঢাকায় জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মার্চ) বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ব্যক্তিকে আজ দুপুর ২টায় নিজ বাড়িতে দাফন করা হয়।  

    এদিকে বাউফল পৌর শহরে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিনেশন করা এবং মানুষকে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর দাবি তাদের। আর এই একই কুকুর স্থানীয় আরও কয়েকজন ব্যক্তিকে আক্রমণ করেছিল। তাদের চিহ্নিত করে সুচিকিৎসার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, কুকুরের আক্রমণে একজনের মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। ওই কুকুরগুলোকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে এবং জলাতঙ্ক সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ