ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বাউফলে অবৈধ করাতকল ব্যবসাীয়কে কারাদণ্ড 

    বাউফলে অবৈধ করাতকল ব্যবসাীয়কে কারাদণ্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধভাবে করাতকল চালানোর দায়ে সোমবার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙাব্রীজ এলাকায় হানিফ চৌকিদার (৬০) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধ করাতকল বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    একই আদালত আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির অবৈধ করাতকল বন্ধ করে ওই করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

    এছাড়া অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে সাবুপুরা এলাকায় সোহেল (৩৫) ও গোলাম মোস্তফা (৪৫) নামে দুই ব্যক্তিকে  ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।  তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপরস্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া  হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ