ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • উজিরপুরে ২ কেজি গাঁজাসহ দুইজন আটক

    উজিরপুরে ২ কেজি গাঁজাসহ দুইজন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোলপ্লাজা থেকে আটক করা হয় তাদের।

    গ্রেফতারকৃতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মেহেদী হাসান (৩০) ও তার সহযোগী মিলন রাড়ি (২৮)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইচলাদী টোলপ্লাজায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ওই ২ জনকে আটক করে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে উজিরপুর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

    উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, অভিযুক্ত মাদক ব্যসায়ীদের জেলা গোয়েন্দা পুলিশের দেয়া মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ