ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • বরিশালে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

    বরিশালে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে এক যাত্রীকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে হেলপারের বিরুদ্ধে। আহত যাত্রী সৌদি প্রবাসী কালু সরদারকে (৪৬) গুরুতর অবস্থায় ঢাকায় নিয়ে গেছেন তার স্বজনরা।

    গতকাল বৃহস্পতিবার বিকালে ওই মহাসড়কের কটকস্থল এলাকায় এ ঘটনা ঘটে। আহত কালু সরদার জেলার গৌরনদী উপজেলার পিপড়াকাঠি গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে।

    ঘটনার সময় কালুর সঙ্গে থাকা শ্যালক মো. সাইদুল বলেন, তারা ৩ জন বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে বেপারী পরিবহনের একটি বাসে গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেন। বাসে ভাড়া নিয়ে তাদের সঙ্গে সুপারভাইজার ও হেলপারের বাদানুবাদ এবং হাতাহাতি হয়। একপর্যায়ে কটকস্থল এলাকা অতিক্রমকালে ভগ্নিপতি কালু সরদারকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাদের ২ জনকে ভূরঘাটা কাউন্টারে নামিয়ে দেয় তারা। 

    আহতের স্ত্রী নাজনীন বেগম জানান, বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় তার স্বামী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। 

    বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান জানান, বিষয়টি তার জানা ছিল না। এ ধরনের ঘটনা ঘটে থাকলে দায়ী পরিবহন ও শ্রমিকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

    গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আহত যাত্রীকে তার স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন বলে তারা শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ