ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • উজিরপুর উপজেলার মেম্বার এসোসিয়েশন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

    উজিরপুর উপজেলার মেম্বার এসোসিয়েশন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনে উজিরপুর উপজেলা মেম্বার এসোসিয়েশন নেতৃবৃন্দরা। 

    বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন উজিরপুর উপজেলার সভাপতি মো. আশ্রাব আলী রাড়ী ও সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম এর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

    এসময় প উপস্থিত ছিলেন উজিরপুর  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ সিকদার বাচ্চু।  আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, মো. ইউসুফ হাওলাদার, এ্যাড মো. সহিদুল ইসলাম মৃধা, আ. খালেক রাড়ী, অমল মল্লিক, মো. শাহীন হাওলাদার। 

    এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ। চেয়ারম্যান ও মেম্বারগণ পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ