ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • হিজলায় চারটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালত

    হিজলায় চারটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলায় অভিযান চালিয়ে ড্রাম চিমনিযুক্ত ৪টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইটভাটা থেকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

    হিজলা উপজেলা প্রশাসন সূত্র জানায়, পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জনবসতি থাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার ওই উপজেলার বান্দেরহাটের এসবিসি ও পিবিসি, মেমানিয়ার এনইউবি এবং একই এলাকার এলবিএফ-লামিয়া-২ ইটভাটার ড্রামচিমনি ভেঙে দেয়া হয়। প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করে ভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। 

    এ সময় পিবিসি ও এনইউবি ভাটা থেকে ৫০ হাজার টাকা করে ১ লাখ জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানের ভ্রাম্যমাণ আদালত। হিজলা উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ এই অভিযানে সহায়তা করে। 

    জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ