ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার সর্বোচ্চ ভোটে ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য নির্বাচিত

    যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার সর্বোচ্চ ভোটে ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য নির্বাচিত
    জসীম ‍উদ্দীন হায়দার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও ঐতিহ্যবাহী ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার।

    গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪-২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। সদস্যদের ১৪টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪১ জন।

    ২২তম ব্যাচের বিসিএস ক্যাডার জসীম উদ্দীন হায়দার বরিশালের জেলা প্রশাসক ছিলেন। ২০২১ সালের ৩ জানুয়ারি থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত এ জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

    দায়িত্বকালিন মাত্র ১ বছর ১০ মাস ২২ দিনেই বরিশালবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন জসীম উদ্দীন হায়দার। পরবর্তী ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝি সময় তাকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন জসীম উদ্দীন হায়দার। এর আগে অর্থাৎ ২০২৩-২৪ সালের মেয়াদে ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী সদস্য ছিলেন।

    দ্বিতীয় মেয়াদে আবার ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞান করেছেন যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ